Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:03 pm
জামালপুর

হবিগঞ্জের ঘটনার নিন্দায় জামালপুরে এনসিপির প্রতিবাদী মশাল মিছিল

হবিগঞ্জের ঘটনার নিন্দায় জামালপুরে এনসিপির প্রতিবাদী মশাল মিছিল

Oplus_131072

মুক্তকাল রিপোর্টার: হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদে জামালপুরে মশাল মিছিল করেছে দলটির জেলা শাখা।

বুধবার (২৯ জুলাই) রাতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের পাঁচ রাস্তার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সরকারি আশেক মাহমুদ কলেজের জুলাই স্মৃতিস্তম্ভের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

Advertisement

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তারা হবিগঞ্জের হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচি নির্বিঘ্নে পালনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য দেন জেলা এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম, আমিনুল ইহসান আবিদ সৌরভ, আহাদ ও আরাফাত হোসেন শাকিলসহ জেলা ও সহযোগী সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, গণতান্ত্রিক কর্মসূচিতে হামলা ও বাধা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতেও জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুবশক্তি ও জাতীয় ছাত্রশক্তি ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখবে।

কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি গণমাধ্যমকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন

Advertisement