Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:55 pm
মুক্তদেশ

শাপলা গণ হ/ত্যার দায়ে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

শাপলা গণ হ/ত্যার দায়ে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Advertisement

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে এদিন লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়।

মানবতাবিরোধী অপরাধের মামলার ওয়ারেন্টে তাকে গ্রেফতার করা হয় বলেও জানান ডিবি’র অতিরিক্ত এ কমিশনার।

উল্লেখ্য, লতিফ সিদ্দিকী ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত আওয়ামীলীগ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্যও।

 

Advertisement