Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:30 pm
জামালপুর

সরিষাবাড়ীতে জামায়াতের স্বাধীনতা দিবস পালিত

সরিষাবাড়ীতে জামায়াতের স্বাধীনতা দিবস পালিত

কবীর আহমেদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বুধবার (২৬ মার্চ) সকাল ১০টার উপজেলা জামায়াতের অফিসে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা সেক্রেটারি মাও. মুহাম্মদ মনির উদ্দীন এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন উপজেলা আমীর ইঞ্জি. মাসুদুর রহমান দুলাল।

আরও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আক্তারুজ্জমান সোহাগ, শূরা ও কর্মপরিষদ সদস্য মাও. শফিকুল ইসলাম, পোগলদিঘা ইউনিয়ন আমীর মাওলানা সুরুজ্জামান খান, সাবেক পৌর আমীর মো. শাহজাহান আলী, পৌর সাংগঠনিক সম্পাদক কবীর আহমেদ প্রমুখ।

প্রধান বক্তা তার বক্তবে বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও বাংলাদেশের মানুষ পূর্ণাঙ্গ স্বাধীনতা উপভোগ করতে পারেনি। যেদিন মানুষ বাগ স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, বিচার বিভাগীয় স্বাধীনতা সহ যাবতীয় স্বাধীনতা পাবে সেদিন আমরা পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারব।

তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকলকে বিভেদ ভুলে এক কাজ করে যেতে হবে। নচেৎ শকুনের থাবা থেকে দেশকে রক্ষা করা কঠিন হয়ে যাবে।

সর্বশেষ মহান স্বাধীনতা আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.