Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:03 pm
জামালপুর

সরিষাবাড়ীতে জামায়াতের রুকন সম্মেলন

সরিষাবাড়ীতে জামায়াতের রুকন সম্মেলন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে জামায়াতে ইসলামী উপজেলা শাখায় বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় আরামনগর কামিল মাদ্রাসা মিলনায়তনে এ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা আমীর ইঞ্জি. মাসুদুর রহমান দুলালের সভাপতিত্বে ও সেক্রেটারী মাও. মুহাম্মদ মনির উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর মাও. আব্দুস সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি আলহাজ্ব এড. মোহাম্মদ আব্দুল আওয়াল, জেলা সিনিয়র সহকারী সেক্রেটারি মাওঃ নুরুল হক জামালী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় আপনারা অনবদ্য আন্জাম দিয়ে যাচ্ছেন। আপনাদের ত্যাগ ও কুরবানীর মাধ্যমে ইসলামী আন্দোলন দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। একটি কল্যাণকর ইসলামী রাষ্ট্র গঠনে আপনাদের আরো বেশি ত্যাগ তিতিক্ষা প্রয়োজন। আগামী জাতীয় নির্বাচনে কুরআনের শাসন কায়েমে আরো তীব্র গতিতে কাজ চালিয়ে যাওয়ার আহবান জানাই।

Advertisement