Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:02 pm
জামালপুর

সরিষাবাড়ীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন

সরিষাবাড়ীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সরিষাবাড়ী উপজেলা শাখা’র উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮ ঘটিকায় উপজেলার আল-আমীন ট্রাস্ট মিলনায়তনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আক্তারুজ্জামান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সেক্রেটারি মো. আকরাম হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ী উপজেলা শাখা’র আমীর ইন্জিঃ মাসুদুর রহমান দুলাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাও মুহাম্মদ মনির উদ্দীন, পৌর আমীর গোলাম রব্বানী, সাংবাদিক ও প্রাবন্ধিক ডা. মিজানুর রহমান প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শ্রমিকরা জাতির উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ কোন সরকার তাদের ভাগ্যের উন্নয়নে তেমন কোন ভূমিকা রাখতে পারেনি। অদ্যাবধি শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বিভিন্ন আন্দেলনে এই শ্রমিকরাই অনবদ্য ভূনিকা রেখেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে শ্রমিকদের ভাগ্য উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ।

Advertisement