কবীর আহমেদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পৌর জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) সরিষাবাড়ী পৌরসভার আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ২. ৩০ মিনিটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌর সেক্রেটারি আহম্মদ আলী’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন পৌর আমীর গোলাম রব্বানী।
এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন জামালপুর আইনজীবী সমিতির সহ-সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা সেক্রেটারি ও ১৪১,জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের সম্ভাব্য এমপি প্রার্থী আলহাজ্ব আব্দুল আওয়াল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিনিয়র সহ. সেক্রেটারি মাও. নুুরুল হক জামালী, সহ. সেক্রেটারি এড. সুলতান মাহমুদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি এড. আছিমুল ইসলাম, উপজেলা আমীর ইঞ্জি. মাসুদুর রহমান দুলাল।
আরও বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারী মাওঃ মুহাম্মদ মনির উদ্দীন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সরিষাবাড়ী উপজেলা শাখা’র সভাপতি ও উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক শামীম হোসাইন সোহেল, ইমাম সমিতির সভাপতি মাও. নাজমুল হুদা ফয়েজী।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি প্রমুখ।




