পবিত্র হজ ও ওমরাহ পালনকে কেন্দ্র করে বিমানের টিকিটে সিন্ডিকেট আর থাকবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে কক্সবাজারে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা এ কথা বলেন।
ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, সিন্ডিকেট করে গ্রুপ টিকিট বুকিং করে অতিরিক্ত দামে বিক্রিরও সুযোগ নেই। এখন থেকে টিকিট বুক করতে হবে সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নম্বর দিয়ে।
তিনি বলেন, তিন দিনের মধ্যে টিকিট ইস্যু না করলে এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। গ্রুপ টিকিট বুকিং করে দ্বিগুণ, তিনগুণ দাম বাড়িয়ে দিবেন এটা আর হবে না। এক্ষেত্রে একটা নীতিমালা তৈরি করে দেওয়া হয়েছে




