Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:04 pm
ময়মনসিংহ বিভাগ

শেরপুরে গারো পাহাড়ে ফের হাতি হত্যা, আটক ১

শেরপুরে গারো পাহাড়ে ফের হাতি হত্যা, আটক ১

কে এম আহসান, শেরপুর প্রতিনিধি||

শেরপুরে ধানখেতে পেতে রাখা বৈদ্যুতিক জিআই তারের বেড়ায় জড়িয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কৃষক জিয়াউল হককে আটক করেছে বন বিভাগ ও পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে জেলার নালিতাবাড়ীর গারো পাহাড়ের সমশ্চুরায় এ ঘটনা ঘটে।

আটক জিয়াউল হক নালিতাবাড়ীর সমশ্চুরা গ্রামের মৃত ময়েজ উদ্দিন ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন নালিতাবাড়ী মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী।

বন বিভাগ জানায়, বন বিভাগ ও সরকার বন্য হাতির দ্বারা ক্ষতিগ্রস্ত ফসলের মালিক ও কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে নগদ টাকা ভর্তুকি দিয়ে আসছে।

সম্প্রতি নালিতাবাড়ীর সমশ্চুরার কৃষক জিয়াউল হকও ৪০ হাজার টাকা ভর্তুকি নেন। এর পরও তিনি তার ধানের জমিতে হাতি মারার জন্য জিআই তারের বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। গতকাল রাতে সমশ্চুরায় ওই বৈদ্যুতিক জিআই তারে জড়িয়ে একটি হাতির মৃত্যু হয়।

এর আগে, গত বছরের নভেম্বর মাসে উপজেলার মধুটিলা এলাকায় আরও একটি হাতিকে বৈদ্যুতিক তারে জড়িয়ে হত্যা করা হয়।

এ নিয়ে গত দশ বছরে গারো পাহাড়ে ২৭টি হাতির মৃত্যু হলো।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.