Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
ময়মনসিংহ বিভাগ

নেত্রকোনায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

নেত্রকোনায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

নেত্রকোনায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চালক ও হেলপারসহ ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে সদর উপজেলার ঠাকুরাকোনা ইটভাটার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

Advertisement

আহতরা হলেন- চালক মিজানুর রহমান (৪৮) হেলপার সেকু মিয়া (৪৪)। তবে আহত অন্যদের নাম ও পরিচয় জানা যায়নি।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, একটি ঢাকাগামী বাস কলমাকান্দা থেকে আসছিল। অপর একটি বাস চট্টগ্রাম থেকে সুনামগঞ্জের ধর্মপাশার দিকে যাচ্ছিল। ঠাকুরাকোনা পৌঁছতেই দুটি বাসের বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে একটি বাস সড়কের নিচে পড়ে যায় ওপরটি দুমড়ে মুচড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে চালককে উদ্ধার করে। এ সময় দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, এ দুর্ঘটনায় কম বেশি ২০ জনের মতো আহত হয়েছেন। যারা নিজেরাই বেরিয়ে গেছেন। তারা একে অপরকে সাহায্যও করেছেন।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.