মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের মাদারগঞ্জে ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার একটি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ পৌর জামায়াতের আমির আতিকুর রহমান সেলিম, এবং সঞ্চালনা করেন সেক্রেটারি শরিফুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফরহাদ হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সাদিউর রহমান, সঞ্চরণ সভাপতি আব্দুল আজিজ জামালী, কর্ম পরিষদ সদস্য মাওলানা জাকারিয়া প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ওপর পরিকল্পিত হত্যাযজ্ঞ চালানো হয়েছিল।
এদিনে শহীদদের রক্ত বৃথা যেতে পারে না, খুনিদের বিচার করতে হবে।
বক্তারা আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও শহীদদের রক্তের সম্মান রক্ষায় ইসলামপ্রেমীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
পরিশেষে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডিতে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।




