সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীর পিংনা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া ও যুব নেতা সাকাওয়াত হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় তারাকান্দি-ভূয়াপুর মহাসড়কের পিংনা মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, ছাত্রদলের সভাপতি তমাল হোসেন ও সাধারণ সম্পাদক রবিউল তালুকদার।
এ ছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা আব্দুল মোতালেব দুদু, মো. জুলফিকার আলী সম্রাট হাসান, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, মো. নোমান, শ্রমিক নেতা মো. জুলহাস এবং কলেজ ছাত্রদলের নেতা মো. স্বাধীন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, “আধার আলো সংবাদ” নামক একটি ফেসবুক আইডি থেকে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া ও যুব নেতা সাকাওয়াত হোসেনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হয়েছে। এর মাধ্যমে তাদের রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চলছে।
তারা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।




