Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:09 pm
জামালপুর

সাংবাদিক তুহিন হ/ত্যা/র প্রতিবাদে সরিষাবাড়ীতে মানববন্ধন

সাংবাদিক তুহিন হ/ত্যা/র প্রতিবাদে সরিষাবাড়ীতে মানববন্ধন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার ও নির্ভীক সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের সরিষাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

সোমবার (১১ আগস্ট) বিকেল ৩টায় “সরিষাবাড়ী উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ”-এর ব্যানারে সরিষাবাড়ী প্রেস ক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সরিষাবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এস এম ইব্রাহিম হোসেন লেবুর সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর।

মানববন্ধনে বক্তব্য রাখেন- সরিষাবাড়ী প্রেস ক্লাবের সহ সভাপতি – দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি এম. রউফ, সাবেক সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সোলায়মান হোসেন হরেক, সাবেক সভাপতি ও দৈনিক আমার দেশ এবং দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সোলায়ন বাবু, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়-এর উপজেলা প্রতিনিধি আবুল হোসেন, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংবাদ-এর উপজেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি ইসমাইল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, একজন সাংবাদিককে হত্যা মানে সত্য ও ন্যায়বিচারকে হত্যা করা। তারা তুহিন হত্যার দ্রুত বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধনে উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.