শেরপুরের শ্রীবরদীতে স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার ভিডিও ভাইরাল হওয়ায় খলিলুর রহমানকে (৮০) অর্থ সহায়তা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চিকিৎসা বাবদ এ নগদ অর্থ দেন সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
রোববার (১০ আগস্ট) দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার এলাকার বাড়িতে গিয়ে এ সহায়তা দেওয়া হয়।
এ সময় মাহমুদুল হক ভিডিও কলের মাধ্যমে খলিলুর রহমানের সঙ্গে কথা বলেন।
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে চিকিৎসা বাবদ সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতে তাকে আরও সাহায্য দেওয়া হবে। তিনি খলিলুর রহমানকে হতাশ না হতে বলেন।
আগামীতে তিনি ও তার দল তাদের পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন। এ ছাড়া রুবেল উপজেলা মহিলা দলকে খলিলুর রহমানের খোঁজখবর রাখার দায়িত্ব দেন।




