Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:21 pm
ময়মনসিংহ বিভাগ

শেরপুরে এবি পার্টিতে যোগ দেওয়ায় জামায়াত নেতা বহিষ্কার

শেরপুরে এবি পার্টিতে যোগ দেওয়ায় জামায়াত নেতা বহিষ্কার

শেরপুরের নালিতাবাড়ীতে জামায়াতে ইসলামী নেতা মাওলানা আব্দুল্লাহ বাদশা আমার বাংলাদেশ পার্টিতে (এবি পার্টি) যোগ দেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) রাতে তাকে বহিষ্কার করা হয়।

Advertisement

উপজেলা জামায়াতের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নালিতাবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল্লাহ বাদশাকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

দলটির পক্ষ থেকে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাওলানা আব্দুল্লাহ বাদশার সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ বা সম্পৃক্ততা না রাখার আহ্বান জানানো হয়েছে।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের নালিতাবাড়ী পৌর শাখার সেক্রেটারি আব্দুল মোমেন।

তিনি বলেন, ‘অন্য দলে যোগ দেওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। দল তার নীতি-আদর্শে কঠোরভাবে অটল এবং শৃঙ্খলাভঙ্গের ঘটনায় কারও জন্য ছাড় নেই। সংগঠনের ঐক্য ও সুনাম রক্ষায় প্রয়োজনে যেকোনো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

এদিকে এবি পার্টিতে যোগ দেওয়ার পর রাতেই মাওলানা আব্দুল্লাহ বাদশাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনে প্রার্থী ঘোষণা করা হয়।

বহিষ্কারের বিষয়ে আব্দুল্লাহ বাদশা বলেন, ‘আমি এবি পার্টিতে যোগদান করেছি। দল আমাকে শেরপুর-২ আসনের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। সেই ক্ষেত্রে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করতেই পারে। বিষয়টি জেনেছি।’

Advertisement

Leave a Comment

Your email address will not be published.