Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:02 pm
জামালপুর

মাদারগঞ্জে যুব র‍্যালি ও আলোচনা সভা

মাদারগঞ্জে যুব র‍্যালি ও আলোচনা সভা

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

“প্রযুক্তি নির্ভর বাংলাদেশ, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি”— এ প্রতিপাদ্যে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে সারা দেশের মতো জামালপুরের মাদারগঞ্জে যুব র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে র‍্যালি শুরু হয়ে পরিষদ (যমুনা) সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রিজভী আহম্মেদ, মাদারগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলি বাবলু, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ এবং এনজিও প্রতিনিধি জাহিদ হাসান প্রমুখ।

অনুষ্ঠানে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, যুবক ও যুবতীরা উপস্থিত ছিলেন।

পরে অতিথিরা ১৪ জন যুবক-যুবতীর মাঝে ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক এবং প্রশিক্ষণ সনদ বিতরণ করেন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.