ফিলিস্তিনে ইসরায়েলি দখলদার বাহিনীর লাগাতার হামলা ও মানুষের উপর চালানো গণহত্যার বিরুদ্ধে আজ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঝালরচর বাজারে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের অংশগ্রহণে এই বিক্ষোভে হাজারো মানুষ অংশ নেয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব ছইম উদ্দিন। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নুর নবী সিদ্দিকী মিন্টু, রাশেদ মাহমুদ হাবীব, শাহিন শাহারিয়ার প্রভাত, নুর হাকিম সিদ্দিকী হাসান, মাওলানা মাহবুবর রহমান, মাওলানা জাহিদুল ইসলাম জাহিদ, ক্বারী আব্দুল লতিফসহ অনেকে।
এসময় বক্তারা অবিলম্বে গণহত্যা বন্ধের আহবান জানান।
