Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:05 pm
জামালপুর

সরিষাবাড়ীতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ মিছিল

সরিষাবাড়ীতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ মিছিল

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ||

আগ্রাসী ইসরায়েলি দখলদার বাহিনীর গাজা উপত্যকায় অব্যাহত গণহত্যা এবং চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

সোমবার (৭ এপ্রিল) সকালে হেফাজতে ইসলাম বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি সরিষাবাড়ী বাস টার্মিনাল থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার আরামনগন বাজার গিয়ে শেষ হয়। এরপর আগত তৌহিদী জনতা সমবেত হয়ে একটি সমাবেশ করেন।

সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি মুফতি মোখলেছুর রহমান জমিরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- হেফাজতে ইসলাম বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাও. আ. রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মাও. সাইদুর রহমান, প্রচার সম্পাদক মুফতি রাকিব, পৌর শাখার সভাপতি মাও. জুনায়েদ, মুফতি কামরুজ্জামান, ছাত্র সমাজের ওয়াকিবুল ইসলাম মেহেদী প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসার আলেম-উলামা, শিক্ষার্থী ও তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি গোলাম রব্বানী।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.