Skip to content
প্রকাশ- November 2, 2026 , 20:59 pm
অন্যান্য

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শ্রীবরদীতে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শ্রীবরদীতে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল

কে এম আহসান খান, শেরপুর জেলা প্রতিনিধি||

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যা ও ধংসযজ্ঞের প্রতিবাদে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় জামায়াত ইসলামীর উদ্দোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

সোমবার বিকেল ৫টার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি শ্রীবরদী মধ্য বাজার থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

শ্রীবরদী উপজেলা আমির আজহারুল ইসলাম মিস্টার বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমির আজহারুল ইসলাম মিস্টার, উপজেলা সেক্রেটারি প্রভাষক মাওলানা রেজাউল করিম, কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম , মাওলানা ইয়াকুব আলী মোশাররফ, মাওলানা তাহেরুল ইসলাম , মাওলানা মুফতি মোহাম্মদ মোশাররফ হোসেন সহ আরো স্থানীয় নেতাকর্মী ছিলেন

এসময় ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও ভেঙে দাও’, ‘ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ইসরায়েলি পণ্য, বয়কট, বয়কট’ সহ নানা স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো শ্রীবরদী শহর।

এ সময় বক্তারা গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইজরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যে গাজায় নিরপরাধ নারী-শিশু ও বৃদ্ধসহ হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন। গাজা আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

পৃথিবীর মানচিত্র থেকে গাজাকে মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে ইসরায়েলি বাহিনী। অথচ এখনও পুরো বিশ্ব নীরব ভূমিকা পালন করছে।

এ সময় ইসরায়েলি সকল পণ্য বয়কটসহ অবিলম্বে গণহত্যা বন্ধে সকল মুসলিম জনতাকে এক হওয়ার আহবান জানান বক্তারা।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.