Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:30 am
জামালপুর

মাদারগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা

মাদারগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ(যমুনা) মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব নাদির শাহ এর সভাপতিত্বে এ সভা হয়।

সভায় মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিয়ে প্রতিরোধ, ইভটিজিং, চুরি-ডাকাতি, সন্ত্রাস দমনসহ সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্রশাসক তৌফিকুল ইসলাম খালেক,  মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, ফায়ার সার্ভিসের স্টেশন প্রতিনিধি রইছ উদ্দিন, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Advertisement