কবীর আহমেদ,
সরিষাবাড়ী, জামালপুর||
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুৎ পিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। ২৭ ফেব্রুয়ারী সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।
গ্রামবাসী ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে জমিতে সার প্রয়োগ করতে যান মোস্তাফিজুর রহমান মোস্তফা মন্ডল। সেখানে সেচ পাম্প চালানোর সময় তারে বিদ্যুৎস্পৃষ্ট হলে ক্ষেতের পাশে থাকা লোকজনের ডাক চিৎকারে পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত মোস্তাফিজুর রহমান মোস্তফা মন্ডল বড়বাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের ফয়েজ মন্ডলের ছোট ছেলে। তার দুইটি শিশু সন্তান রয়েছে এবং পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
