Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:03 pm
অন্যান্য

রাজনীতির নতুন মেরুকরণ: এনসিপি কি পাল্টে দেবে দৃশ্যপট?

রাজনীতির নতুন মেরুকরণ: এনসিপি কি পাল্টে দেবে দৃশ্যপট?

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে আজ আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে গঠিত এই দলটির আনুষ্ঠানিক ঘোষণা আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫) বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে।

দলটির শীর্ষ নেতৃত্বে থাকছেন আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন। প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

Advertisement

আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার, আহত যোদ্ধা, প্রবাসী প্রতিনিধি এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

নতুন এই রাজনৈতিক দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি নতুন সমীকরণ যোগ করবে বলে ধারণা করা হচ্ছে, তবে তাদের সামনে একাধিক চ্যালেঞ্জ রয়েছে, যেমন একনায়কতন্ত্র ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে অবস্থান গ্রহণ, দলীয় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠা, নারী ও তরুণদের ক্ষমতায়নে কার্যকর নীতি গ্রহণ এবং রাজনৈতিক সহিংসতা ও মাফিয়া সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ ইত্যাদি।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। নাহিদ ইসলাম তখন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন, তবে নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে গত ২৫ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেন।

নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন দিগন্তের সূচনা করবে বলেই আশা করছেন অনেকে। তবে এনসিপি  পুরো রাজনৈতিক দৃশ্যপট পাল্টে দিতে পারবে কি’না তা সময়ই বলে দিবে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.