Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:02 pm
জামালপুর

সরিষাবাড়ীতে জামায়াতের ইফতার মাহফিল

সরিষাবাড়ীতে জামায়াতের ইফতার মাহফিল

কবীর আহমেদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোয়াইল ইউনিয়ন শাখায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার (৭ মার্চ) উক্ত ইউনিয়নের রায়দেরপাড় জামে মসজিদ প্রাঙ্গনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইউনিয়নের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মাওলানা মাহবুবুর রহমান।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি, জেলা জামায়াতের সেক্রেটারী ও জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের জামায়াত মনোনিত সম্ভাব্য এমপি প্রার্থী এডভোকেট আব্দুল আওয়াল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা সহ. সেক্রেটারি মাও. নুরুল হক জামালী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি মাও. মনির উদ্দিন, আওনা ইউনিয়ন সেক্রেটারি আহনাফ হাসান বাপ্পী।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন পৌর বায়তুলমাল সম্পাদক হাফেজ শফিক, সাংগঠনিক সম্পাদক কবীর আহমেদ, পৌর ৪ নং ওয়ার্ড সভাপতি মাও. আনোয়ার হোসেন, সেক্রেটারি দেলোয়ার তরফদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, আইসিটি সম্পাদক প্রভাষক মনোয়ার হোসেন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, ‘রমজানের শিক্ষা নিয়ে আমাদের আত্মশুদ্ধি অর্জন করতে হবে। এই রমজান মাসেই কুরআন নাজিল হয়েছে। কুরআনের রাষ্ট্র কায়েমে জামায়াত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশ ও জাতির শান্তি প্রতিষ্ঠায় কুরআনের আইন দিয়ে দেশ গঠনের কোনো বিকল্প নেই।’

Advertisement

Leave a Comment

Your email address will not be published.