মুক্তকাল ডেস্ক:
ময়মনসিংহে বৈষম্যবিরোধী আন্দোলনে কলেজছাত্র রেদোয়ান হোসেন সাগর হত্যা মামলায় এফআইআরভুক্ত আসামি খন্দকার বাকী বিল্লাহকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে নগরীর চরপাড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে খন্দকার বাকী বিল্লাহকে ছাড়াতে গেলে মহানগর যুবলীগের সদস্য তানভীর আহমেদ সিদ্দিকীকে থানায় আটক করা হয়। দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ এলাকায় ছাত্রদের বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করলে গুলিবিদ্ধ হয়ে রেদোয়ান হোসেন সাগর (২৪) নিহত হন। তিনি নগরের আকুয়া চৌরাঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামানের ছেলে।
এ ঘটনা গত বছরের ২৪ জুলাই বাদী হয়ে ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করে পুলিশ।




