Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:09 pm
জামালপুর

বকশীগঞ্জে জামায়াত প্রার্থী সাঈদীর গণসংযোগ

বকশীগঞ্জে জামায়াত প্রার্থী সাঈদীর গণসংযোগ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মাওলানা নাজমুল হক সাঈদী শুক্রবার বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন।

Advertisement

গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ এবং বগারচর ইউনিয়ন জামায়াতের স্থানীয় নেতারা। কয়েক শতাধিক নেতা-কর্মীর অংশগ্রহণে এ গণসংযোগ এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

এ সময় জনসভামুখী এক বক্তব্যে নাজমুল হক সাঈদী বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা, এলাকার উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্যই আমি প্রার্থী হয়েছি। বকশীগঞ্জ-দেওয়াঙ্গঞ্জের উন্নয়নই হবে আমার প্রথম অঙ্গীকার।”

তিনি আরও উল্লেখ করেন, “যদি জনগণ আমাকে তাদের সেবার সুযোগ দেন, তবে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখব।”

গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন দলকে সুযোগ দিলেও প্রত্যাশিত উন্নয়ন হয়নি। তাই এবার তারা পরিবর্তনের জন্য জামায়াতকে দেখতে চান।

গণসংযোগ শেষে নাজমুল হক সাঈদী স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।

Advertisement