Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:56 pm
ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহে লাল চিনিতে ভেজালের দায়ে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহে লাল চিনিতে ভেজালের দায়ে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জিআই (ভৌগোলিক নির্দেশক) স্বীকৃত লাল চিনিতে ভেজাল মেশানোর দায়ে ৫০ মণ ভেজাল চিনি ও চিনি তৈরির সরঞ্জাম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে পৌর সদরের লাহেড়ীপাড়া এলাকার একটি অবৈধ কারখানায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম।

Advertisement

অভিযানে চিটাগুড়ের ড্রাম, লালিসহ প্রায় ৫০ মণ ভেজালযুক্ত লাল চিনি উদ্ধার করা হয়।

এ সময় আব্দুস সালাম নামের এক অসাধু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি উপজেলার পলাশতলী বায়ারমারা গ্রামের রুস্তম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫-৬ জনের একটি চক্র দীর্ঘদিন ধরে অধিক লাভের জন্য সাদা চিনির সঙ্গে চিটাগুড় ও বিভিন্ন রাসায়নিক মিশিয়ে লাল চিনি তৈরি করে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করছিল। এতে ফুলবাড়িয়ার লাল চিনির সুনাম নষ্ট হচ্ছিল।

স্থানীয় মফিদুল ইসলাম বলেন, ‘লাল চিনি আমাদের ফুলবাড়িয়ার ঐতিহ্য ও গৌরবের প্রতীক। গুণগত মানের কারণে এটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। যারা এর সুনাম নষ্ট করছে, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম বলেন, ‘ফুলবাড়িয়ার লাল চিনি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর কিছু অসাধু ব্যবসায়ী এতে ভেজাল মিশিয়ে সুনাম নষ্টের চেষ্টা করছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে।’

Advertisement