Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:57 pm
জামালপুর

বকশীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বকশীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্‌যাপন উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মুজাহিদ বাবু ও সাংবাদিক রকিবুল হাসান বিদ্রোহী।

এ ছাড়া মৎস্যজীবী মানিক দাস, কমল মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষিরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে মাছ চাষের ভূমিকা ও সম্ভাবনা তুলে ধরেন।

তারা মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পোনা অবমুক্তকরণ, মৎস্য সম্পদ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং দেশের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের অবদানের কথা তুলে ধরেন।

আলোচনা শেষে অংশগ্রহণকারী মৎস্য চাষিদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যবহুল বুকলেট বিতরণ করা হয়।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.