বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সন্ধ্যায় বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আকতার মাস্টার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক বজলুর রশিদ, বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিটন আকন্দ, সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান দুদু মেম্বার, ইউনিয়ন যুবদলের সভাপতি খায়রুল ইসলাম মণ্ডল, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন। এই দফাগুলো জাতির মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। বক্তারা ইউনিয়ন পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
সভাপতি মোঃ আকতার মাস্টার তার বক্তব্যে বলেন, “বিএনপি জনগণের দল, আমরা জনগণের অধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।”
প্রধান অতিথি মোতালেব সরকার বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে মাথায় রেখে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। ৩১ দফা বাস্তবায়নই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির ভিত্তি।”
সভা শেষে জাতীয়তাবাদী আন্দোলনকে আরও বেগবান করতে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।




