Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:50 pm
অন্যান্য

দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন হয়েছে।

Advertisement

গতকাল শুক্রবার বিকাল ৪ ঘটিকায় দেওয়ানগঞ্জ বাজার কলেজ রোডে প্রেস ক্লাব অফিসে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শামছুল হুদা রতন, সঞ্চালনা সহ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সহ সভাপতি নূর ই ইলাহী, সাংগঠনিক সম্পাদক ওমর আল বশীর, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আবু সাঈদ গালিব, সাবেক কোষাধ্যক্ষ মো. হাসান আলী, ভারপ্রাপ্ত ক্রিড়া সম্পাদক এহসানুলন মাহবুব সাজীদ, সহযোগী সদস্য সাগর আলী, সুমন মিয়া, রুবেল রানা, লাভলু, রাসেল, শামীম প্রমুখ। এ সময় প্রেস ক্লাবের সকল সাংবাদিকগন বক্তব্য রাখেন,

সভাপতি শামছুল হুদা রতন বলেন ১৯৭১-২০১৯ সাল, স্বাধীন বাংলাদেশের ৪৮ বছর পেরিয়ে গেলেও দেওয়ানগঞ্জ উপজেলায় কোন সাংবাদিক সংগঠন মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি।

জৈনক ব্যক্তি আশির দশকে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাব নামে সাংবাদিক সংগঠন গঠন করলেও সংগঠনটি কোন একসময় বিলুপ্ত হয়ে যায়।

অতঃপর ২০২০ সালে একঝাঁক তরুণ সাংবাদিকদের হাত ধরে নতুন ঐক্য, প্রেরণা , শক্তি ও প্রতিশ্রুতিবদ্ধ ভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দূরদর্শিতা, আত্ম-মানবিকতার ভ্রাতৃত্ব বোধে গঠিত হয় তারুণ্যের প্রবর্তিত “দেওয়ানগঞ্জ প্রেস ক্লাব” সাংবাদিক মো. শামছুল হুদা (রতন) এর নেতৃত্বে সাংবাদিক নূর-ই-ইলাহী, সাংবাদিক মো. আজাদ হোসেন, সাংবাদিক ওমর-আল-বশীর , সাংবাদিক মো. হাসান আলী, সাংবাদিক আবু সাইদ গালিব, সাংবাদিক এহসানুল মাহবুব সাজিদ সহ আরো কয়েকজন মূলধারার সাংবাদিক অন্তরালে থেকে সংগঠনটিকে পরিপূর্ণ সার্থকতা এনে দিয়েছেন।

দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের মাধ্যমে শুরু হয় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা, দেওয়ানগঞ্জের ইতিহাস ঐতিহ্য সংরক্ষনের সাথে আপোষহীন ভাবে চলতে থাকে অন্যয়ের বিরুদ্ধে কলম।

দেওয়ানগঞ্জ প্রেস ক্লাব আগামী দিনে দেওয়ানগঞ্জের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে- সেই স্বপ্ন ও সাফল্য সমৃদ্ধ ইতিহাস নির্মিত হোক এই প্রত্যাশা নিয়ে পথ চলতে থাকে তরুণ সাংবাদিক নেতারা আলোচনা শেষে সাংবাদিকরা আনন্দ র‍্যালির মাধ্যমে পৌর শহর প্রদক্ষীণ করেন। এরপর , মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, নৈশ ভোজ সহ নানা কর্মসূচি বাস্তবায়ন শেষে মোনাজাতের মাধ্যমে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের মঙ্গণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Advertisement