Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:19 pm
ময়মনসিংহ বিভাগ

শেরপুরে বাসচাপায় সাবেক সেনাসদস্য নিহত, বাসে আগুন দিলো জনতা

শেরপুরে বাসচাপায় সাবেক সেনাসদস্য নিহত, বাসে আগুন দিলো জনতা

শেরপুর সদরে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

রোববার (১৫ জুন) দুপুরে শেরপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত মোটরসাইকেল আরোহী মজনু মিয়া সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ছফর উদ্দিনের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন।

স্থানীয় ও পুলিশের সূত্রে জানা গেছে, মজনু মিয়া মোটরসাইকেলে করে শেরপুর শহর থেকে নিজ বাড়ি ভাতশালার উদ্দেশ্যে যাচ্ছিলেন।

এ সময় বাঁশতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘শাম্মী ডিলাক্স’ নামে একটি বাস তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অবসরপ্রাপ্ত সেনাসদস্য মজনু মিয়া মারা যান।

এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক ‘শাম্মী ডিলাক্স’ বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে কিছু সময় এ সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম বলেন, মজনু মিয়া মোটরসাইকেলে করে শেরপুর শহর থেকে নিজ বাড়ি ভাতশালায় ফিরছিলেন। বাসচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তেই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে  পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.