Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:28 am
জামালপুর

বকশীগঞ্জে ঈদে-মিলাদুন্নবী পালিত

বকশীগঞ্জে ঈদে-মিলাদুন্নবী পালিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের বকশীগঞ্জে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পালন করেছে বাট্টাজোড় ইউনিয়ন বিএনপি।

Advertisement

শুক্রবার রাত ১০টায় বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাট্টাজোড় জিন্নাহ বাজার ইউনিয়ন বিএনপির কার্যালয়ে, যেখানে বিপুল সংখ্যক নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বাট্টাজোড় ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আক্তার হোসেন মাস্টার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আরেক সহ-সভাপতি মোঃ মোতালেব সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক ফরিদ আহম্মেদ,
সদস্য আরিফুজ্জামান দুদু মেম্বার,
ইউনিয়ন যুবদলের সভাপতি খাইরুল ইসলাম,
যুবদল সেক্রেটারি হাবিবুল্লাহ হাবিব,ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মাস্টার।

এছাড়াও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এ মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে পবিত্র ঈদে-মিলাদুন্নবীর তাৎপর্য, মহানবী (সা.)-এর জীবনাদর্শ, চরিত্র এবং মানবতার প্রতি তাঁর অসামান্য অবদানের ওপর আলোচনা করেন ওলামায়ে কেরাম ও নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, নবীজির আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি, ন্যায় এবং ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

Advertisement