Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:08 pm
জামালপুর

মাদারগঞ্জে যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মাদারগঞ্জে যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার বিকেলে বালিজুড়ী হাইস্কুল মোড় দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বালিজুড়ী বাজার প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান।

বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া ও যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম রুনু এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান সাকু।

এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে অতিথিরা ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন।

Advertisement