Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:19 pm
জামালপুর

বকশীগঞ্জে অবৈধ ড্রেজার উচ্ছেদ, ভেকুর দুই ব্যাটারি জব্দ

বকশীগঞ্জে অবৈধ ড্রেজার উচ্ছেদ, ভেকুর দুই ব্যাটারি জব্দ
সাজ্জাদ হোসাইন শাহিন-স্টাফ রিপোর্টার:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) উপজেলার নিলক্ষিয়া ও বগারচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নিলক্ষিয়া ইউনিয়নের দক্ষিণ ব্যাপারী পাড়া এলাকায় অবৈধভাবে স্থাপিত একটি ড্রেজার মেশিন এবং প্রায় ২৫০ মিটার পাইপ অপসারণ ও ধ্বংস করা হয়। দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
একই দিনে বগারচর ইউনিয়নের টালিয়াপাড়া এলাকায় ফসলি জমির মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি ভেকু (এক্সকাভেটর) মেশিনের ব্যাটারি জব্দ করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় মেশিন দুটি তাৎক্ষণিকভাবে জব্দ করা সম্ভব না হলেও কার্যক্রম বন্ধ করতে ব্যাটারি জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হোসনা। এ সময় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হোসনা বলেন,কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলন এবং ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Advertisement