মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৫ এ ইসলামিক জ্ঞান ও সাধারণ জ্ঞান বিষয়ে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে জামালপুরের মাদারগঞ্জের ইউনিক ইসলামিক একাডেমির ষষ্ঠ শ্রেণির ছাত্র বালিজুড়ী বাজারের বিশিষ্ট মোদী দোকান ব্যবসায়ী আব্দুল্লাহর ছেলে আবু তানিন।
আবু তানিন ইসলামিক জ্ঞান, কোরআন ও সাধারণ বিষয়ে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করেন।
তার এ অর্জনে ইউনিক ইসলামিক একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা আনন্দ প্রকাশ করেছেন।
প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের মাধ্যমে আবু তানিন এখন জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
অভিভাবক ও শিক্ষকবৃন্দ আশা প্রকাশ করেছেন, জাতীয় পর্যায়েও সে মাদারগঞ্জ ও জামালপুর জেলার সুনাম বয়ে আনবে।




