Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:03 pm
জামালপুর

সরিষাবাড়িতে বনভোজনের বাসে দূর্ঘটনা: জানালায় গাছের ডালের আঘাতে শিক্ষার্থীর মৃত্যু

সরিষাবাড়িতে বনভোজনের বাসে দূর্ঘটনা: জানালায় গাছের ডালের আঘাতে শিক্ষার্থীর মৃত্যু

কবীর আহমেদ, সরিষাবাড়ী (জামালপুর) ||

জামালপুরের সরিষাবাড়ীতে পিকনিকের চলন্ত বাসের জানালায় কাঠাল গাছের ডালের আঘাতে দশম শ্রেনীর শিক্ষাথীর মৃত্যু হয়েছে। এসময় তার মাথা জানালা দিয়ে বাইরে বের করা ছিল। শনিবার (২২ ফেব্রুয়ারী ) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার কামরাবাদ ইউনিয়নের সোনাকান্দর মোড়ে এ আকষ্মিক দূঘটনা ঘটেছে। এ ঘটনায় বাস ও বাস চালক সহ দুই হেল্পার কে আটক করেছে বলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ নিশ্চিত করেন।

Advertisement

বিদ্যালয় ও শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক বনভোজনের জন্য গাজীপুর সাফারি পার্কে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।  শনিবার বিদ্যালয় মাঠ থেকে সকাল সোয়া ৮ টার দিকে শিক্ষাথীদের ২টি বাস ও শিক্ষকদের জন্য জন্য একটি হাইস গাড়ী নিয়ে গাজীপুর সাফারী পার্কে যাওয়ার জন্য রওনা দেয়। পথিমধ্যে উপজেলার কামরাবাদ ইউনিয়নের সোনাকান্দর এলাকায় পিকনিকের চলন্ত বাসে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের কারিগরী শাখার ১০ম শ্রেনীর শিক্ষার্থী রাশেদুল ইসলাম তার মাথাটি বাসের জানালা দিয়ে বের করলে রাস্তার পাশে থাকা কাঁঠাল গাছের একটি ডালের সাথে শিক্ষার্থীর মাথায় আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে ওই শিক্ষাথীকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উক্ত শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে এবং এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহত শিক্ষার্থী রাশেদুল ইসলাম সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামের ও ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় ম্যানিজিং কমিটির সদস্য সিদ্দিকুর রহমান সিদ্দিক এর ছেলে।

এ ব্যাপারে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, “মেধাবী শিক্ষার্থী রাশেদুল ইসলাম এর মৃত্যুতে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করছি। এটি নিয়ে এলাকায় ও শিক্ষা প্রতিষ্টানের সকলে শোকাহত। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।”

Advertisement

Leave a Comment

Your email address will not be published.