কবীর আহমেদ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি |
“আল্লাহর চাই, সৎ লোকের শাসন চাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্র ঘোষিত দাওয়াতী কার্যক্রমের অংশ হিসেবে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল শনিবার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। পোগলদিঘা ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ সুরুজ্জামান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আইনজীবী সমিতি’র সিনিয়র সহ সভাপতি, জেলা জামায়াতের সেক্রেটারী ও জামালপুর ৪ সরিষাবাড়ী আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী এড. আব্দুল আওয়াল। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আমীর ইন্জিঃ মাসুদুর রহমান দুলাল, সেক্রেটারী মাওঃ মুহাম্মদ মনির উদ্দীন, শূরা ও কর্মপরিষদ সদস্য মাওঃ হানিফ উদ্দিন, পোগলদিঘা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওঃ আনোয়ার হোসেন ও স্থানীয় ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি বলেন, দেশ থেকে দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও অরাজকতা নির্মূলে আল্লাহর আইন প্রতিষ্ঠা ও সৎ লোকের শাসন কায়েম করতে হবে। একমাত্র রসূলে আকরাম (স:) এর আদর্শ ব্যতীত অন্য কোন আদর্শ পরিপূর্ণ কল্যাণ বয়ে আনতে পারে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুরআনের আইন কায়েমের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তাই আল্লাহর আইন প্রতিষ্ঠায় জামায়াতকে সমর্থন ও সহযোগিতা চান তিনি।



