Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:02 pm
জামালপুর

জামালপুরে চাঞ্চল্যকর বিপুল হত্যা মামলার প্রধান আসামী আপেল গ্রেপ্তার

জামালপুরে চাঞ্চল্যকর বিপুল হত্যা মামলার প্রধান আসামী আপেল গ্রেপ্তার

কবীর আহমেদ
সরিষাবাড়ী (জামালপুর) ||

সরিষাবাড়িতে চাঞ্চল্যকর বিপুল হত্যা মামলার প্রধান আসামী মোঃ আসাদুজ্জামান তালুকদার আপেল (৪৮) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে । ঘটনার পর থেকেই অতিরুক্ত পুলিশ সুপার (সদর সার্কেলের) সরাসরি তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র ওসি নাজমুস সাকিবের নেতৃত্বে ১০ জন আসামীর মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা । বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা ও তথ্য প্রযুক্তির সহায়তা এবং তথ্যের ভিত্তিতে রবিবার রাত দেড়টার দিকে হত্যা মামলার প্রধান আসামী আসাদুজ্জামান আপেলকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার হরিপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ।

Advertisement

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে তিনি জানান,২০২৫ সালের ১৭ জানুয়ারি সরিষাবাড়ির তারাকান্দি পোগলদিগায় ১৩ শতাংশ জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাই আতাউর রহমান বিপুল ও তার পরিবারের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে আপেল ও তার স্বজনেরা। এসময় কুপিয়ে বিপুলের ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন করে আপেল ও তার সহযোগীরা। এছাড়াও তাদের দা এর আঘাতে গুরুত্বর আহত হয় বিপুলের মা আসমা বেগম ও তার স্ত্রী মুক্তা বেগম। এই নির্মম ঘটনায় বিপুলের ভাই বাদী হয়ে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যার ঘটনাটি পুরো জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান, ঘটনার পরপরই দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ১০ জন আসামীর মধ্যে ৬ জনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা । সবশেষ রাত দেড়টার দিকে এই হত্যা মামলার প্রধান আসামী আপেলকে গ্রেপ্তার করা হয়। এই হত্যা মামলায় ভুক্তভোগীরা ন্যায় বিচার পাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

এদিকে জামালপুর ডিবি পুলিশের ওসি মো: নাজমুস সাকিব জানান, ১০ এজাহারভুক্ত আসামীর মধ্যেই ৫ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ । পাশাপাশি ঘটনার দিনই সরিষাবাড়ী থানা পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। বাকী আসামীদের গ্রেফতার অভিযান চলমান আছে।

উল্লেখ্য যে, সংক্রান্ত বিরোধে গত ১৭ জানুয়ারী তারাকান্দি গ্রামের মোঃ আনোয়ার হোসেন কালুর ছেলে মো: আলাউর রহমানের পরিবারের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় মৃত আনোয়ার হোসেনের ছেলে আসাদুজ্জামান তালুকদার আপেলের নেতৃত্বে তার লোকজন। পরে গুরুত্বর আহত তিন জনকে স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপুলকে মৃত ঘোষনা করেন এবং বিপুলের স্ত্রী ও তার মাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। বর্তমানে তারা ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.