দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের দেওয়ানগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বর্ণাঢ্য আনন্দ র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো.মঞ্জু হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, পৌর যুবদলের আহ্বায়ক দেওয়ান আলতাফ, সদস্য সচিব ফারুক আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলাউদ্দিন আল মামুন।
অনুষ্ঠান শেষে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে ব্রহ্মপুত্র নদে মৎস্য অবমুক্তকরণ করা হয়।




