Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:04 pm
জামালপুর

সরিষাবাড়ীতে প্রধান শিক্ষক লাঞ্ছিত, প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ

সরিষাবাড়ীতে প্রধান শিক্ষক লাঞ্ছিত, প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ

সরিষাবাড়ী( জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আরএনসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশ করেছে।

Advertisement

সোমবার (৪ আগষ্ট) সকাল সাড়ে দশটায় সরিষাবাড়ী – মাদারগঞ্জ সড়কের রৌহা বাজার এলাকায় বিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষার্থী ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশ করে।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, উপজেলার সাতপোয়া ইউনিয়নের আরএনসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর অনিয়মিত শিক্ষার্থী ইউসুফ আলীকে গত রোববার দুপুরে ভালোভাবে পড়াশুনা করার জন্য প্রধান শিক্ষক রফিকুল ইসলাম উপদেশ দেন। পরে শিক্ষার্থী ইউসুফ উত্তেজিত হয়ে প্রধান শিক্ষককে তার কক্ষে কিল ঘুষি মেরে লাঞ্ছিত করে।

পরে প্রধান শিক্ষকের ডাক চিৎকারে সহকারী শিক্ষকরা এগিয়ে আসলে ইউসুফ দৌড়ে পালিয়ে যায়।

পরে এই ঘটনা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে।

লাঞ্চিতের প্রতিবাদে বিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষার্থী সোমবার সকাল দশটায় ক্লাস বর্জন করে বিদ্যালয়ের মাঠ থেকে সরিষাবাড়ী মাদারগঞ্জ সড়কের চর রৌহা বাজার এলাকায় দুপুর একটা পর্যন্ত বিক্ষোভ করে।

বিক্ষোভ শেষে সমাবেশে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ, বিদ্যালয়ের লাঞ্চিত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, আরইউটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কুমার সাহা, আদ্রা আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সুমন মিয়া, সোহাগ মিয়া , দশম শ্রেণীর শিক্ষার্থী আরিফ, মুন্নি আক্তার প্রমুখ।

দশম শ্রেণীর শিক্ষার্থী মুন্নি আক্তার জানায়, আমাদের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে আমরা ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশ করেছি।

ভুক্তভোগী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, অনিয়মিত ছাত্র ইউসুফকে উপদেশ দেওয়ার পর শিক্ষার্থী আমাকে লাঞ্ছিত করেছে। এর বিচার চাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহছেন উদ্দিন বলেন, শিক্ষক লাঞ্চিতের ঘটনা ফেসবুকে দেখে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজারকে বিষয়টি তদন্তের দায়িত্ব দিয়েছি। তদন্ত করে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.