Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:05 pm
জামালপুর

বকশীগঞ্জে গলায় ফাঁ/স দিয়ে স্কুলছাত্রীর আত্ম/হত্যা

বকশীগঞ্জে গলায় ফাঁ/স দিয়ে স্কুলছাত্রীর আত্ম/হত্যা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে গলায় ফাঁস দিয়ে জান্নাতুল (১৭) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

Advertisement

দশম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ছাত্রীর নাম জান্নাতুল (১৭)।

রোববার (৩ আগস্ট) বিকেলে বকশীগঞ্জ পৌরসভার চরকাউরিয়া সীমারপাড়া তালতলা এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে , নিহত জান্নাতুল বকশীগঞ্জ উলফাতুননেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। পার্শ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল এলাকার শহিদুল্লাহ দিপুর মেয়ে। জান্নাতুল মায়ের সঙ্গে বকশীগঞ্জে নানাবাড়িতে থেকে পড়াশোনা করতো।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির দক্ষিণ পাশে একটি জলপাই গাছের ডালে ওড়না প্যাঁচানো অবস্থায় জান্নাতুলের মরদেহ ঝুলতে দেখা যায়। পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে, কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহাম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.