Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:37 pm
জামালপুর

তিস্তা এক্সপ্রেসে ফেলে যাওয়া ব্যাগ উদ্ধার, প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

তিস্তা এক্সপ্রেসে ফেলে যাওয়া ব্যাগ উদ্ধার, প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

সাজ্জাদ হোসাইন শাহিন-স্টাফ রিপোর্টার:
জামালপুর রেলওয়ে স্টেশনে তিস্তা এক্সপ্রেস ট্রেন থেকে ফেলে যাওয়া একটি কালো রঙের ব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে রেলওয়ে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া তথ্যের ভিত্তিতে কর্তব্যরত টিজি পুলিশের সদস্যরা ট্রেনের একটি বগি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি কালো রঙের ব্যাগ উদ্ধার করা হয়।

Advertisement

পরে ৯৯৯-এর মাধ্যমে ব্যাগটির মালিকের পরিচয় নিশ্চিত করা হয়। ব্যাগের মালিক মো. জাকারিয়া (২৯), পিতা মো. মোকলেছ উদ্দিন, গ্রামের বাড়ি খাঘড়া, থানা গফরগাঁও, জেলা ময়মনসিংহ।

জাকারিয়া জামালপুর রেলওয়ে থানায় এসে ব্যাগটি শনাক্ত করেন। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ভুলবশত ব্যাগটি ট্রেনে রেখে গফরগাঁও স্টেশনে নেমে যান। উদ্ধারকৃত ব্যাগে ৩ হাজার ৪১৮ টাকা নগদ এবং কিছু পরিধেয় কাপড় ছিল।
জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম জানান, ব্যাগের প্রকৃত মালিকানা নিশ্চিত হওয়ার পর বিষয়টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।আইনি পক্রিয়া শেষে ব্যাগটি জাকারিয়ার  জিম্মায় হস্তান্তর করা হয়।

Advertisement