Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:11 pm
জামালপুর

জলাবদ্ধতায় ভোগান্তি, এইচএসসি পরীক্ষার্থীদের পাশে আশেক মাহমুদ কলেজ ছাত্রদল

জলাবদ্ধতায় ভোগান্তি, এইচএসসি পরীক্ষার্থীদের পাশে আশেক মাহমুদ কলেজ ছাত্রদল
হৃদয় আহম্মেদ, স্টাফ রিপোর্টারঃ
টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে জামালপুর শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। এমন পরিস্থিতিতে পরীক্ষার্থীদের সহযোগিতায় মাঠে নামে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (১৩ জুলাই) সকালে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা কবলিত সড়কে অবস্থান নিয়ে পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে সহযোগিতা করেন তারা।
ছাত্রদলের নেতাকর্মীরা জানান, জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী ও শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আবদুল্লাহ আল মাসুদের দিকনির্দেশনা ও সহযোগিতায় এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাহরিয়ার বায়েজিদ বলেন, “টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় অনেক এইচএসসি পরীক্ষার্থী দুর্ভোগে পড়েছে। তাদের কথা বিবেচনা করেই আমরা স্বেচ্ছাসেবী হিসেবে মাঠে নেমেছি। সীমিত সামর্থ্যের কারণে সবার কাছে পৌঁছানো সম্ভব না হলেও যতজনের পাশে দাঁড়াতে পেরেছি, সেটাই আমাদের জন্য বড় প্রাপ্তি। ভবিষ্যতেও যেকোনো মানবিক সংকটে শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”
Advertisement