Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:09 pm
জামালপুর

মাদারগঞ্জে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাদারগঞ্জে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল

আব্দুর রহিম খান, মাদারগঞ্জ (জামালপুর)||

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬নং আদারভিটা ইউনিয়ন শাখা’র উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকাল ৪ ঘটিকায় পাটাদহ কয়ড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

মাদারগঞ্জ জামায়াতে ইসলামীর আদারভিটা ইউনিয়নের সেক্রেটারী প্রভাষক জনাব লুৎফর রহমানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ জামায়াতে ইসলামীর ৬নং আদারভিটা ইউনিয়ন শাখার সভাপতি সহকারী অধ্যাপক জনাব মোঃ আনিসুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য ও শিক্ষা সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব মোঃ আল ইমরান সুজন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলার আমির নুরুল আমিন, মাদারগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ফরহাদ হোসেন, সিনিয়র সহঃ সেক্রেটারী নুরুল হক জামালী, সহঃ সেক্রেটারী এড. সুলতান মাহমুদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাদারগঞ্জ উপজেলার সভাপতি জনাব শেখ সাদিউর রহমান সাদী। উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মুখলেসছুর রহমানসহ ইউনিয়নের নেতৃবৃন্দ।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.