Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:11 pm
জামালপুর

বকশীগঞ্জে উপজেলা জামায়াতের সম্মেলন

বকশীগঞ্জে উপজেলা জামায়াতের সম্মেলন

বিশেষ প্রতিনিধি

জামালপুরের বকশিগঞ্জে উপজেলা জামায়াতে ইসলামী’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় কোহিনূর আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Advertisement

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামী’র আমির মো: শফিকুল্লাহ বিএসসি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশিগঞ্জ-দেওয়ানগঞ্জের প্রাণপ্রিয় নেতা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা এডভোকেট নাজমুল হক সাঈদি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আওয়াল আরমান।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জামায়াতে ইসলামী’র আমির মাওলানা আব্দুস সাত্তার।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন মাওলানা নুরুন্নবী, মাওলানা খায়রুল ইসলাম, হাফেজ আবদুল কাইয়ুম, মাওলানা লুতফর রহমান, সাইদুর রহমান সুজন, গোলাম মোহাম্মদ, মোহাম্মদ আলী প্রমুখ।

বক্তারা তাঁদের আলোচনায় বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং কোরআন-হাদিসের আলোকে ইসলামী আন্দোলনের গুরুত্ব ও করণীয় বিষয়ে বিশদ আলোচনা করেন।

তারা বলেন, ইসলামই একমাত্র পরিপূর্ণ জীবনব্যবস্থা এবং এর বাস্তবায়নের মাধ্যমেই দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

Advertisement