মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় হতদরিদ্র নারী ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠানে হতদরিদ্র নারীদের হাতে সেলাই মেশিন এবং প্রতিবন্ধীদের হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের চলমান উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই ধরনের সহায়তা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
ইউএনও নাদির শাহ বলেন, “এই সহায়তা প্রাপ্ত নারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন এবং প্রতিবন্ধীরা সমাজের মূলধারায় আরও সক্রিয়ভাবে যুক্ত হতে পারবেন। সরকারের লক্ষ্য—কেউ যেন পিছিয়ে না থাকে।”




