Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:00 am
জামালপুর

মাদারগঞ্জে গণঅধিকার পরিষদের প্রীতি ফাইনাল ফুটবল ম্যাচ

মাদারগঞ্জে গণঅধিকার পরিষদের প্রীতি ফাইনাল ফুটবল ম্যাচ

জামালপুর শহর প্রতিনিধি||

জামালপুরের মাদারগঞ্জে গণঅধিকার পরিষদের আয়োজনে এক জমজমাট প্রীতি ফাইনাল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ।

Advertisement

শুক্রবার বিকাল ৪টায় উপজেলার জোনাইল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই ম্যাচে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ।

সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ মাদারগঞ্জ শাখার আহ্বায়ক মোহাম্মদ হামিদুর রহমান।

সঞ্চালনার দায়িত্বে ছিলেন সদস্য সচিব মো. জিল্লুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. ইকবাল হোসেন, সভাপতি, গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম তুহিন, সহ-সভাপতি, গণঅধিকার পরিষদ জামালপুর জেলা, মো. লিটন মিয়া, সভাপতি, যুব অধিকার পরিষদ জামালপুর জেলা, মো. রুবেল রানা, যুগ্ম আহ্বায়ক, গণঅধিকার পরিষদ মাদারগঞ্জ, মোঃ আপেল মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গণঅধিকার পরিষদ মাদারগঞ্জ, মো. নজরুল ইসলাম জামালী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, গণঅধিকার পরিষদ মাদারগঞ্জ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. রুবেল রানা, গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী (মাদারগঞ্জ-মেলান্দহ)।

তিনি বলেন, ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল- মাদক ছেড়ে মাঠে চল। বর্তমান যুব সমাজ মোবাইল ও প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের মাঠমুখী করতেই এই আয়োজন। আমরা স্বৈরাচারী শাসক হাসিনার পতনের মধ্য দিয়ে রাজনৈতিক বিজয়ের পথে এগিয়েছি, কিন্তু সেই বিজয় এখনো পূর্ণরূপে বাস্তবায়ন হয়নি। আজও দেশের বিভিন্ন প্রান্তে চাঁদাবাজি চলছে, সাধারণ মানুষ নিপীড়নের শিকার হচ্ছে।

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন চাঁদাবাজির ভিডিও ধারণ করতে গিয়ে প্রাণ দিয়েছেন- এটি আমাদের জন্য লজ্জাজনক। গণঅধিকার পরিষদ সবসময় জনগণের পাশে থেকেছে, থাকবে। আসন্ন নির্বাচনে আপনারা আমাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন, আপনাদের সঙ্গে নিয়েই একটি নতুন, ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত রাষ্ট্র নির্মাণ করব।

ফাইনাল খেলায় মাদারগঞ্জ মডেল থানা দল বিজয় অর্জন করে।

Advertisement