Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:09 pm
জামালপুর

জামায়াতে ইসলামীকে জড়িয়ে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামায়াতে ইসলামীকে জড়িয়ে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

আব্দুর রহিম খান, মাদারগঞ্জ প্রতিনিধি||

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আল আকাবা বহুমুখী সমবায় সমিতির সাথে জামায়াতে ইসলামীকে জড়িয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ফরহাদ হোসেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর সাথে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির কোন সম্পর্ক নেই। আল আকাবা সমবায় সমিতির উদ্যোক্তা মালিকরা অতীতে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তি ছিলেন বটে।

তবে তাদের ব্যবসায়িক নীতি নৈতিকতার বিষয়টি সংগঠনের নজরে আসার পর প্রায় দুই বছর পূর্বে তাদেরকে সকল সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সমবায় সমিতি ও সমিতির সাথে সংশ্লিষ্ট কারো সাথে সংগঠনের কোনো সম্পর্ক নেই। আদর্শিক কারণে কথিত সমবায় সমিতির প্রচলিত কার্যকলাপকে জামায়াতে ইসলামী কখনো সমর্থন করে না।

তিনি আরও বলেন, অনতি বিলম্বে মানুষের সমুদয় টাকা ফেরত প্রদানের জন্য জোর দাবি জানাচ্ছি। প্রাপ্য জমা টাকা আদায়ের জন্য যে আন্দোলন শুরু হয়েছে জামায়াতে ইসলামী সে আন্দোলনকে আন্তরিকভাবে সহযোগিতা করে আসছে এবং গ্রাহকের প্রাপ্য টাকা আদায়ের জন্য যেকোনো ধরনের আইনের সহযোগিতাও দিতে প্রস্তুত আছে।

এ সময় মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নূরল আমীন, পৌর জামায়াতের আমির আতিকুর রহমান সেলিম ও সেক্রেটারি শরিফুল ইসলাম, মাদারগঞ্জ উপজেলা জামায়াতের শ্রম বিষয়ক সম্পাদক ও মাদারগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মাওলানা শেখ সাদিউর রহমান, মাদারগঞ্জ উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমির আমিনুর রহমান বিএসসি, ১নং চরপাকেরদহ ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকারিয়া আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.