Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:19 pm
জামালপুর

বাড়ির উঠানে গাঁজার চাষ, মাদক কারবারি আটক

বাড়ির উঠানে গাঁজার চাষ, মাদক কারবারি আটক

সাজ্জাদ হোসাইন শাহীন, জামালপুর প্রতিনিধি||

জামালপুরের মেলান্দহে বাড়ির উঠানে গাঁজা চাষ করার অপরাধে আলম (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় পাচঁটি গাঁজার গাছ জব্দ করা হয়।

Advertisement

মঙ্গলবার (২০মে) দুপুরে প্রতাপঝগড়ী খানপাড়া আলমের বাড়ি থেকে গাছগুলোসহ তাকে আটক করা হয়।

আলম প্রতাপঝগড়ী খানপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি.) সাজেদুল ইসলাম খান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালান। অভিযানে গাঁজাগাছ সহ আলমকে তার বাড়ি থেকে আটক করতে সক্ষম হন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আলম তার বাড়ির উঠানে দীর্ঘদিন থেকে গাঁজার গাছ চাষ, পরিচর্যা ও উৎপাদন করে আসছেন।উৎপাদিত গাঁজা সে বিক্রি করেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হবে বলে জানান ওসি।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.