Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:10 pm
ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। 

বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন, ভালুকার উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামের মৃত শামসুল হকের ছেলে সিএনজিচালক আব্দুল মতিন (৪৫) এবং একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে হাফিজ উদ্দিন (৫২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাগান এলাকায় উল্টো পথে আসা ঢাকামুখী ট্রাকের সঙ্গে বিপরীতমুখি একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী হাফিজ উদ্দিন নিহত হন।

খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ সিএনজিচালক আব্দুল মতিনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement