Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:01 pm
জামালপুর

মেলান্দহ থানার কনস্টেবল আব্দুস সোবহানের বিদায় সংবর্ধনা

মেলান্দহ থানার কনস্টেবল আব্দুস সোবহানের বিদায় সংবর্ধনা

জামালপুর প্রতিনিধি||

“আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ থানা থেকে কনস্টেবল মো. আব্দুস সোবহানকে অবসরোত্তর বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

Advertisement

বুধবার (৩০ জুলাই) দুপুর ২টায় মেলান্দহ থানার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম নিজ হাতে বিদায়ী কনস্টেবলকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও উপহার সামগ্রী দেন।

এ সময় তিনি মো. আব্দুস সোবহানকে একজন মেধাবী, চৌকস ও পেশাদার পুলিশ সদস্য হিসেবে উল্লেখ করে তার ভবিষ্যৎ জীবন ও পরিবারের জন্য শুভ কামনা জানান।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) স্নেহাশিষ রায়,এসআই,এএসআই সহ কনস্টেবলরা।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন এসআই আব্দুল আজিজ।

সকলেই বিদায়ী এই চৌকস কনস্টেবলের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার অবসর জীবনের সার্বিক সাফল্য কামনা করেন।

কনস্টেবল আব্দুস সোবহান ১৯৯৪ সালের ১০ জানুয়ারি পুলিশ বাহিনীতে যোগদান করেন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.