Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:28 am
ময়মনসিংহ বিভাগ

শ্রীবরদীতে চেয়ারম্যান সোহাগের অপসারণের দাবিতে মানববন্ধন

শ্রীবরদীতে চেয়ারম্যান সোহাগের অপসারণের দাবিতে মানববন্ধন

মোহাম্মদ গোলাম মোস্তফা||

শেরপুরের শ্রীবরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সবুজ হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি ও ২ নং রাণীশিমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে রাণীশিমূল ইউনিয়নের সাধারণ জনগণের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একজন খুনের মামলার আসামি কীভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বহাল থাকতে পারেন, তা গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি চরম অবমাননা।

তারা আরও বলেন, চেয়ারম্যান সোহাগের সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকায় চরম অশান্তি বিরাজ করছে। সাধারণ মানুষ তার ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।

বক্তারা জোর দাবি জানান, অবিলম্বে আব্দুল হামিদ সোহাগকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

Advertisement